বিশ্ব ভালোবাসা দিবস পালিত

Date:

একাত্তর বাংলাঃ দেশজুড়ে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা কিংবা ঘুরে বেড়ানোর চিত্র মিলবে সর্বত্র। নানা ব্যতিক্রমী আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হলো বিশ্ব ভালোবাসা দিবস। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

ভালোবাসা দিবসে চারদিকে যখন নানা আয়োজন, তখন ছিন্নমূল কিংবা পথশিশুদের খোঁজ নেন ক’জন। পথে পড়ে থাকা শতাধিক শিশুদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করলো রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পথিক’।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কারমাইকেলে কলেজের সামনে পথশিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। পরে তাদের মুখে পোলাও-মাংস তুলে দেন সংগঠনের কর্মীরা।

টাঙ্গাইলের এসপি পার্কে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জেলার হাতেখড়ি প্রি-প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দুই শতাধিক মা। এসময় তাদের পা ধুয়ে, ফুল উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে শিশুরা।

ঝিনাইদহে পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে কথন সাংস্কৃতিক সংসদ।

বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বসিত হয় শিশুরা। এর আগে জেলার সরকারি কলেজ চত্বরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এসময় কলেজের শিক্ষকদের পাশাপাশি সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করার পর আয়োজন করা পিঠা উৎসবের।

ফরিদপুর: ফরিদপুরে শ্রমজীবী মানুষের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করেছে স্বেচ্ছাসেবীরা। তরুণদের সংগঠন তরুছায়ার ব্যানারে শ্রমজীবীদের মাঝে গোলাপ ফুলের চারা, গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।

এছাড়াও ঝালকাঠি ও গাইবান্ধায় ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩