একাত্তর বাংলাঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ইরিনা শায়েক। বছর কয়েক আগেও ক্রীড়াদুনিয়া মাতাতেন তারকা দম্পতি। তবে এখন সব-ই অতীত। ৫ ফুট ১০ ইঞ্চির ইরিনা শায়ের রাশিয়ার সুপার মডেল।জার্মানির এক অনুষ্ঠানে প্রথমবার দেখা হয় রোনাল্ডো-ইরিনার। তারপরে দু’জনেই উচ্ছ্বল যৌবনে ভেসে যান।
০১০ সালে ‘ভ্যালেন্টাইন্স ডে’-তে ইরিনাকে প্রেম নিবেদন করতে স্পেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন রোনাল্ডো। পাঁচ বছর ধরে রোনাল্ডো-শায়েকের রিলেশন চলেছিল। ফুটবল বিশ্বে জোয়ার তুলেছিল দু’জনের হাইপ্রোফাইল ডেটিং। ভাবা গিয়েছিল, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ইরিনা-রোনাল্ডো। তবে প্রেমের গল্পের পরিণতি মোটেই ভাল হয়নি।
তবে সম্পর্ক পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত, মনোমালিন্য শুরু হয়। বছর তিনেক আগে ২০১৫ সাল নাগাদ ফুলস্টপ পড়ে যায় মডেল-ফুটবলারের সম্পর্কে।কারণ হিসেবে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে বলা হয়, ইরিনা চাইছিলেন সন্তান ধারণ করতে। তবে রোনাল্ডো চাইছিলেন ফুটবল কেরিয়ারে ফোকাস করতে।
অনেকে বলেন মরোক্কোন সুন্দরী আমল সাবেরের সঙ্গে পরকীয়াতেই বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেন ইরিনা। শেষ পর্যন্ত দু’জনেই বিচ্ছেদের পথ বেছে নেন। ইরিনা ডেট করা শুরু করেন হলিউড তারকা ব্র্যাড কুপারের সঙ্গে।
রোনাল্ডোর নতুন বান্ধবী জর্জিনা রড্রিগেজ। সম্পর্কে ভাঙনের পরে ইরিনা দায়ী করেছিলেন রোনাল্ডোকে।






