একাত্তর বাংলাঃ বগুড়ার সান্তাহারে মঙ্গলবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ মুসা মিয়া জানায়, সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লার শ্রী অরুন চন্দ্র গোপালের ছেলে মাদক ব্যবসায়ী মিঠু ওরফে আটুল (৩০) এর বাড়ীতে টাউন ফাঁড়ির পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিযান ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে।
পুলিশ বুধবার সকালে ওই আসামি কে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

