যেভাবে এরশাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেছিলেন বিবাহিতা বিদিশা!

Date:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘ ৯ বছর আঁকড়ে থাকার পর নব্বইয়ে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর পরেও নানাভাবে আলোচিত ছিলেন সাবেক এই সেনা প্রধান।

এরশাদ জীবনকালে দুটি বিয়ে করেছিলেন। এরশাদের প্রথম স্ত্রীর নাম রওশন এরশাদ এবং দ্বিতীয় স্ত্রীর নাম বিদিশা এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বিদিশা ইসলামের প্রথম দেখা হয় ১৯৯৮ সালের ১৪ জুলাই। সেদিন ছিল ফ্রান্সের জাতীয় দিবস। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় ডিনার পার্টিতে গিয়েছিলেন বিদিশা। এরশাদের সাথে সে সময় ফ্রান্সের রাষ্ট্রদূত র‌্যানে পরিচয় করিয়ে দেন বিদিশাকে। সেটাই ছিল তাদের প্রথম দেখা ও পরিচয়।

বিদিশার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনটি ছিল ১৪ জুলাই। আর এরশাদ মারা গেলেনও ১৪ জুলাই। বিদিশার সঙ্গে এরশাদের দ্বিতীয়বার দেখা হয় ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাড়ির ডিনারে। সেদিন এরশাদ নিজেই ফোন নম্বর চেয়ে নেন। তারপর এরশাদ প্রতিদিন ভোরে ফোন করতেন বিদিশাকে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে বিদিশার যখন পরিচয় হয়, তখন বিদিশা ছিলেন বিবাহিতা। তার স্বামী ছিল। সন্তানও ছিলে। তবে সেটা থাকলেও এরশাদের সঙ্গে সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে প্রথম স্বামী পিটার উইসনের সাথে বিচ্ছেদও ঘটে। তারপর গোপনে এরশাদের সাথে বিদিশার বিয়ে হয় লন্ডনে।

নিজের বিয়ের বিষয়ে বিদিশা এরশাদ তার আলোচিত বই ‘শত্রুর সাথে বসবাস’ এ লিখেছেন, ‘আমার স্বামী ভাগ্যটা এমনই যে, দু’বার বিয়ে করেছি। কিন্তু যে দু’বারই এমন ব্যক্তিকে বিয়ে করেছি, যাকে শুরুতে আঙ্কেল ডেকেছি। বিষয়গুলো এখন চিন্তা করতে বিস্ময়কর লাগলেও তখন কিন্তু সে রকম কিছু মনে হয়নি।’ প্রথম স্বামী পিটার উইসনের সঙ্গে বিদিশার বয়সের গ্যাপ ছিল ১৪ বছর। পিটারের বয়স ২৮। আর বিদিশার বয়স ছিল তখন ১৪ বছর।

বিদিশার সাথে এরশাদের পরিচয়ে পর এরশাদ নিজেকে প্রেসিডেন্ট বলেই পরিচয় দিতেন। যদিও তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট। সে কারণেই পরিচয়ের প্রথম দিনেই বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি নিজেকে প্রেসিডেন্ট পরিচয় দেন কেন? আপনিতো আর প্রেসিডেন্ট নন। তবে এরশাদ বলেছিলেন, ‘ওয়ান্স এ প্রেসিডেন্ট অলওয়েজ প্রেসিডেন্ট’।

বিদিশা তার বইয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের শারীরিক বর্ণনা দিয়েছেন এভাবে, ‘লম্বা একহারা গড়নের বয়স্ক লোক। কত হবে বয়স? ৫০-ও হতে পারে। আবার ৭০-ও হতে পারে। তবে প্রথম দর্শনেই মনে হলো নিজেকে নিয়ে খুবই সচেতন তিনি। এই সচেতনতা নিজের শরীর নিয়ে যেমন, তেমনি পোশাক নিয়েও। বেশ দামি পোশাক, জুতা, ঘড়ি ছিল তার পরনে।’

বিদিশা এরশাদের বিষয়ে লিখেছেন, ‘উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন। প্রশংসা করতেন আমার পোশাকের। আমার রুচির। আমার বুদ্ধিমত্তার। আমার খুশি দেখে বিরক্ত হতো আমার বন্ধুরা। এরশাদের কথার মধ্যে, শব্দ চয়নে, শব্দ উচ্চারণে, প্রসঙ্গ নির্বাচনে এক ধরনের আভিজাত্যের ছাপ থাকতো। শুনতে আমার ভালো লাগতো।’

বিদিশার একটি ফ্যাশন হাউজ ছিল। সেটি ছিল গুলশানে। তার নাম ইজবেল হাউস। সাবেক প্রেসিডেন্ট এরশাদ এক সকালে ইজবেল ফ্যাশন হাউসে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। এরশাদের বিষয়ে বিদিশা লিখেছেন, ‘আমার জীবনে নতুন পুরুষ। একজন সংবেদনশীল মানুষ। বৃদ্ধ কিন্তু সক্ষম। জীবনে প্রথম ভালোবাসা পেলাম। এক সময় মনে হলো -আই অ্যাম ইন লাভ উইথ এরশাদ। আমি এরশাদের প্রেমে পড়ে গেছি।’

বিদিশার সাথে এরশাদের প্রথমে বিয়ে হয় লন্ডনে। তবে সে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। পরে ২০০২ সালের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এরশাদ-বিদিশার বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদও হয়। এমনকি এরশাদ বিদিশার বিরুদ্ধে চুরির মামলাও দিয়েছিলেন। তবে এরশাদের মৃত্যুর শেষ দিন পর্যন্তও বিদিশা তাকে ভুলতে পারেননি। বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদের বিষয়ে মন্তব্য করেছিলেন ‘এরশাদই আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান