চৌকস পুলিশ অফিসার শাহ কামাল ময়মনসিংহ রেঞ্জে ৯ বার সেরা নির্বাচিত

Date:

সুমন ভৌমিকঃ আজ ১৪ জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় এর সম্মেলন কক্ষে জুন/২০১৯ মাসের মাসিক এবং এপ্রিল-জুন/১৯ মাসের ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভাটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। উক্ত সভায় ১১টি ক্যাটাগরির মাঝে ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পুলিশ, ময়মনসিংহ।

ময়মনসিংহ রেঞ্জে এবার নিয়ে ৯ বার সেরা নির্বাচিত ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নেতৃত্বে ময়মনসিংহে জেলায় সন্ত্রাসী, জুয়াড়ী, মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব এখন নিয়ন্ত্রণে। তিনি আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জেলার চিহিৃত মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের গ্রেফতার এবং বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার করেন। আলোচিত অপহরণ এর রহস্য দ্রুত উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনায় সাফল্য স্বরুপ ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ডিবি) নির্বাচিত হয়েছেন।

গত জুন মাসে শাহ কামালের নেতৃত্বে ১টি রিভালবার, ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ১৮টি মোবাইল সেট উদ্ধার হয়। মাদক উদ্ধারে ডিবি ওসি শাহ কামালের রয়েছে বিশেষ সাফল্য। গত মাসে তার নেতৃত্বে ৭১২৯ পিস ইয়াবা ও ৫৫৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গত জুন মাসে কোতুয়ালী এলাকায় হত্যা মামলার রহস্য উদঘাটন ও ২ জনকে গ্রেফতার করে তিনি আবারও প্রমান করলেন ময়মনসিংহে হত্যাকারী যেই হোক দ্রুত রহস্য উদঘাটন করে তাকে বিচারের সম্মুখীন হতেই হবে। অপরাধী গ্রেফতারও কোন অংশে কম নয়। তার নেতেত্বে গত মাসে ২৯ জন জুয়াড়ী, ৫ জন ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ৬২ জনকে নিবারণ মূলক গ্রেফতার করা হয় ও ৬৪টি মামলা নিস্পত্তি, ১০টি পাবলিক পিটিশন নিষ্পত্তি হয় এবং মামলা রুজু হয় ৩৭টি।

এছাড়াও গত জুন মাসে শাহ কামালের নেতৃত্বে সাফল্যের খাতায় যোগ হয় সবচেয়ে বেশি “আলোচিত ও প্রশংসনীয় জমজ তিনকন্যা ও সাবেক স্বারাষ্ট্রমন্ত্রীর ভাগিনা” সহ ৭ জন ভিকটিমকে উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় এর সম্মেলন কক্ষে জুন/২০১৯ মাসের মাসিক এবং এপ্রিল-জুন/১৯ মাসের ত্রৈমাসিক অপরাধ সভায় পুলিশের বিভিন্ন কাজের সাফল্যের অবদান স্বরুপ ১০ পুলিশ কর্মকর্তা ও এক চৌকিদার শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং তারা হলেন, শ্রেষ্ঠ পুলিশ সুপার শেরপুর, কাজী আশরাফুল আজীম পিপিএম, শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নেত্রকোনা, শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল ময়মনসিংহ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আজিজুর রহমান অফিসার ইনচার্জ, ত্রিশাল থানা, ময়মনসিংহ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(ডিবি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ এসআই মোঃ ফারুক হোসেন ১নং পুলিশ ফাঁড়ি, ময়মনসিংহ, শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধারকারী অফিসার, এসআই মোঃ নাজিম উদ্দিন, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এসআই মোঃ জহিরুল ইসলাম, জামালপুর থানা, জামালপুর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই মোঃ নজরুল ইসলাম, শ্রীবরদী থানা, শেরপুর, শ্রেষ্ঠ কনস্টেবল মো: আবু সামা, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ দফাদার মোহাম্মদ নূরনবী শেখ, ৩নং পাররামপুর ইউনিয়ন, দেওয়ানগঞ্জ থানা, জামালপুর। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার নেত্রকোণা জেলা, জয়দেব চৌধুরী বিপিএম, পুলিশ সুপার রেঞ্জ অফিস, সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর, কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস, একেএম মনিরুল ইসলাম।

এছাড়াও অনান্য ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান