এরশাদকে উন্মুক্ত স্থানে দাফন করতে কর্মীদের বিক্ষোভ

Date:

প্রাক্তন রাষ্ট্রপ‌তি এইচ এম এরশা‌দের কবর ঢাকার কোন উম্মুক্ত স্থানে দেয়ার জন্য বি‌ক্ষোভ ক‌রে‌ছেন দ‌লের নেতাকর্মীরা। রোববার (১৪ জুলাই) বেলা আড়াইটার দি‌কে এরশা‌দের বনানী কার্যাল‌য়ে নেতাকর্মীরা বি‌ক্ষোভ করেন। তারা এ সময় এরশা‌দের কবর ঢাকার যে কোন উন্মুক্ত স্থানে দেয়ার দা‌বি জানান।

জাতীয় পার্টির কর্মী আজহার বলেন, ‘স্যারকে ওখানে কেন দাফন করা হবে? উনাকে ওখানে দাফন করার চেয়ে রংপুরে দাফন করা ভালো। প্রয়োজনে আমরা ৫০০ টাকা করে তুলে উনার দাফনের জন্য জায়গা কিনে দেব। বনানী কবরস্থানে উনাকে দাফন করা যেতে পারে।’

জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ইফতেখার হাসান বলেন, ঢাকার যে কোনো উন্মুক্ত স্থানে সুন্দর পরিবেশে দাফন করতে হবে। এটাই আমাদের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, দাফনের জায়গা পরিবর্তন হতে পারে।

দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান বলেন, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন।

অপরদিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ। দলীয় নেতাকর্মীদের বিক্ষোভের পর তিনি একথা জানান।

উন্মুক্ত স্থানে এরশাদকে দাফনের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভের পর মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, এরশাদের দাফন কোথায় হবে তা এখনো চূড়ান্ত নয়। আগামী ১৬ জুলাই দলের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, নেতাকর্মীদের দাবি অনুয়ায়ী এরশাদের দাফন কোথায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এরশাদ সাহেব চেয়েছেন সেনাবাহিনীর কবরস্থানেই তাকে দাফন করা হোক। কিন্তু দলীয় নেতাকর্মীদের দাবিকে প্রাধ্যান্য দিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কার্যালয়ে বিফ্রিং শেষে বের হয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাঙ্গাঁ। এসময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান।

এর আগে ঢাকায় সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে বলে জানানো হয়েছিলো দলের পক্ষ থেকে। এর পরপরই বনানী কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ শুরু হয়। এসময় এরশাদকে উন্মুক্ত স্থানে দাফনের দাবিতে সরব হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে তার প্রিয় শহর নিজ জেলা রংপুরে দাফন করার জোর দাবি জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান