একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে চাঞ্চল্যকর রাসেল হত্যার অভিযুক্ত মূল আসামীদের রক্ষায় মানববন্ধন করবে বলে গত ক’দিন ধরে বিভিন্ন লোক যোগার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে যে কোন মূল্যে তা প্রতিহত করার ঘোষনা দিয়েছে জেলা যুবলীগ ও নিহত রাসেলের এলাকার লোকজন।
সূত্র জানিয়েছে, গতকাল সোমবার আসামী পক্ষের লোকজন ময়মনসিংহ শহরে জিরো পয়েন্টে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন হওয়ার কথা থাকলেও তা অজ্ঞাত কারনে স্থগিত করা হয়। অপরদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও নিহত রাসেলের এলাকাবাসী যে কোন মূল্যে তা প্রতিহত করবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এ সংক্রান্ত অনুসন্ধানে দেখা যায়, আবারো মূল আসামী আরিফের ভাই ও স্বজনরা মানববন্ধন করার জন্য বিভিন্ন লোকদের অনুরোধ করছেন। তবে কেহ কেহ সাড়া দিলেও অনেকে সংঘর্ষের আশংকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এ খবর বিভিন্ন দিকে জানাজানি হয়ে যাওয়ায় জেলা যুবলীগ ও নিহত রাসেলের এলাকার লোকজন অনেকে জানিয়েছেন, যে কোন মূল্যে আসামীর পক্ষে মানববন্ধন প্রতিহত করার ঘোষনা দিয়েছেন। পাশাপাশি রাসেলের পিতা আলহাজ মোঃ জালাল উদ্দিন জানিয়েছেন তিনি ও তার এলাকার লোকজন খুনের মূল অভিযুক্ত আসামীর পক্ষে যে কোন পদক্ষেপ যে কোন মূল্যে তারা প্রতিহত করবে।

