চীফ রিপোর্টারঃ নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি)’র প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ মে ২০১৮ ইং তারিখ ।
এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি’র অংশগ্রহনের ব্যাপারে এখনও কোন প্রকার স্বিদ্ধান্ত নেয়নি তাই ধারনা করা হচ্ছে এখানে প্রথম নগর পিতার চেয়ারে বসতে যাচ্ছেন ময়মনসিংহ থেকে আওয়ামী ঘরানার কোন রাজনৈতিক ব্যাক্তিত্ব্।
ইতিমধ্যে প্রার্থীতার জানান দিচ্ছে নগরের বিলবোর্ড,বিভিন্ন ওয়াল,ফেসবুক,ফেন পেইজ,টুইটার থেকে শুরু করে ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে। হাওয়া বইছে সকল শিবিরে। হিসেব নিকেশ চলছে দলীয় মনোনয়েনের।
প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ (ময়মনসিংহ মহানগর) মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১ এপ্রিল থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। জমা দিতে পারবেন ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে।
বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের’কে আগামী ১, ২, ৩ এপ্রিল (সোম, মঙ্গল ও বুধবার) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়নে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিতসভা হবে।
উক্ত সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের একটি প্যানেলের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে।
এ নিয়ে ময়মনসিংহের আওয়ামী বটবৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী বর্ষীয়ান রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর সন্তান ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগনেতা মোহিত উর রহমান শান্ত’র নাম বেশ জোড়েশোরে উচ্চারিত হচ্ছে। ৫ মে ময়মনসিংহ সিটি নির্বাচনে শান্ত হট ফেবারিট।
ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে পিতার আদর্শে আজ অব্দি সমান তালে রাজপথে জনতার পাশে সর্বদা আলোকবর্তিকা রূপে কাজ করে চলেছেন শান্ত। নতুন সিটি ঘোষনা করার সাথে সাথে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং পাশাপাশি ময়মনসিংহের সর্বস্তরের ভোটাররা আলোচনা করছেন শান্ত’কে নিয়ে।
এখানে জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীরা চাচ্ছেন অধ্যক্ষ মতিউর রহমান সারাজীবন আওয়ামীলীগকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। নিজের বুক দিয়ে আগলে রেখেছেন ময়মনসিংহ আওয়ামীলীগকে। এখন তার যথেষ্ঠ বয়স হয়েছে।তিনি জন্ম দিয়ে রেখেছেন ভবিষ্যত আওয়ামী বাতিঘর। তার নাম মোহিত উর রহমান শান্ত। তাকেই প্রথম নগর পিতার চেয়ারে যেনো বসতে দেওয়া হয়।
রাজনৈতিক বিশেজ্ঞদের মতে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এই অঞ্চলের মানুষের ভাগ্যাকাশে এক অনন্যতম পাওয়া।এখানে নিখাদ খাঁটি দলীয় ব্যাক্তিত্বকেই যেনো দলগত মনোনয়ন দেওয়া হয়।কেননা এখানে সরকার দলীয় সংগঠনের মধ্যে অধ্যক্ষ মতিউর রহমানের পরিবারটির’ই যোগ্যতার দাবীতে অনন্য সু-উচ্চ অবস্থান রয়েছে।
যদিও রাজনীতিতে প্রতিযোগীতা থাকবেই বলে মেনে নিয়েছেন প্রথম বারের মত সিটি’র নির্বাচনের হাওয়ার তোড়ে ভেসে যেতে চাননা কোন প্রার্থী। সকল প্রার্থীই কাজ করে চলেছেন সমান তালে। এখানে রয়েছে একাধিক প্রার্থী। তাই প্রতিযোগিতাপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারনা করা হচ্ছে।
প্রসঙ্গত ভৌগোলিক সীমানা নির্ধারণ করে রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।
সূত্রমতে, গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভৌগোলিক কাঠামো অনুমোদন পায়।নবগঠিত এই সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার নির্ধারণ করা হয়। এর আগে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করা হয়।

