ময়মনসিংহে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা

Date:

চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অন্তর্গত ফুলবাড়িয়া উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষনা করলো জেলা দঃ এর কমিটি।

সূত্রমতে জানা যায়, গড় ২৩ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তি ও জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, সিনিয়র সহ-সভাপতি তাপস সরকার, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক এক সাংগঠনিক মিটিং এর মাধ্যেমে ফুলবাড়িয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দের রাজনৈতিক কর্মকান্ডে স্থবিরতার কারনে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষর সম্বলিত শোকজ নোটিশে ২৬/০৩/২০১৯ ইং তারিখের মধ্যে বিস্তারিত জানানোর নোটিশ প্রদান করা হয়।

কিন্তু নির্দেকৃত সময়ের ভিতরে সুষ্ঠু জবাব না পাওয়া ২৭/০৩/২০১৯ ইং তারিখে অপর এক সাংগঠনিক বৈঠকের মাধ্যেমে ফুলবাড়িয়া উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়।

এছাড়াও ফুলবাড়িয়া উপজেলা অন্তর্গত সকল ইউনিটের কমিটি আগামি কিছুদিনের মধ্যে কর্মীসমাবেশের মধ্যে দিয়ে পুনর্গঠিত হবে বলে জানা যায়।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রানা প্রতিবেদককে জানায়, দল গঠন ও শক্তিশালী করনের প্রথম ধাপ হিসেবে সাংগঠনিকভাবে দূর্বল ও ব্যার্থ উপজেলা কমিটি গুলোকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা ছাত্রদল। এরই অংশ হিসেবে প্রথমে শোকজ ও পরে কারন দর্শানোর উপযুক্ত জবাব না পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে এর বাইরে কিছু হয়নি।

ফুলবাড়িয়া উপজেলা কমিটি’র বিলুপ্তের ব্যাপারে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া গণমাধ্যেমে আসেনি। এছাড়া মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকেউ পাওয়া যায়নি।

কমিটি গঠিত হবে কর্মীসমাবেশের মাধ্যেমে প্রকৃত ছাত্রদের সমন্বয়ে বলে জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান গণমাধ্যেমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির লক্ষ্যে ছাত্রদলের ব্যাপক ভূমিকা রাখার সামথ্যে রয়েছে। তাই প্রয়োজন এখন মেধাবী ও সমযোপযোগী নেতৃত্ব নির্বাচিত করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান