চীফ রিপোটার: ময়মনসিংহ ডিবি’র অভিযানে দীর্ঘদিন পর আবুল কালাম (৫০) হত্যা মামলার মূল আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটটিত হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশক্রমে এসআই মোঃ হাবিবুর রহমান ২৬/০৩/১৯ ইং তারিখে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ।
এসময়, এসআই মোঃ হাবিবুর রহমান তার সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাও থানার মামলা নং-০৪ এর প্রধান আসামী সালমান (২২) ও মোছাঃ ফরিদা খাতুন (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে, এসআই আজিজুল হক কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরপাড়া ট্রাফিক মোড় হইতে ২৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম মিতুল (২৫) কে আটক করে।
এছাড়া পৃথক আরেকটি সফল অভিযানে এ.এস.আই আলাউদ্দিন কোতোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় হইতে মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ (৩৮) গ্রেফতার করে।
ডিবি ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার আটককৃত মাদক ব্যবসায়ীদের বিষয়ে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

