চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা’র ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে এসআই মোঃ আব্দুল লতিফ বিশেষ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায় যে, আজ ২৬/০৩/১৯ ইং তারিখ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে নান্দাইল থানাধীন কালিবাড়ী তাজ বেঙ্গল কমিউনিটি সেন্টারের সামনে হতে সকাল ০৮.৪০ ঘটিকার সময় ১০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ খলিল (২৪) কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী কোতুয়ালী থানাস্থ মহারাজা রোড মধুবাবুর গলি নিবাসী মোঃ আঃ খালেক এর বখাটে সন্তান।
জেলা গোয়েন্দা শাখার এক প্রেনস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

