বদরুল আমীনঃ ময়মনসিংহ র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী’র (সিপিএসসি) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র এবং মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে।
তথ্য সূত্র জানায়, ময়মনসিংহ র্যাব-১৪ এর অভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অন্তত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকায় একটি সন্ত্রাসী ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে গোপনে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর অভিযানিক দল ২৩ ডিসেম্বর ভোর ৪ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মৃত আব্দুল বাকির ছেলে শীর্ষ সন্ত্রাসী মোঃ সাকিব (২০), মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৬) ও মৃত আব্দুল হাসেমের ছেলে মোঃ সুজন মিয়া (৩৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে গুলিভর্তিসহ বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ডাকাতি, অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

