সুমন ভৌমিকঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা পুলিশের হয়ে একের পর এক সাফল্য বয়ে আনছে। ভাবমুর্তি উজ্জল হচ্ছে ময়মনসিংহ পুলিশের। ডিবি পুলিশ ২২ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম তাহসিন আহম্মেদ শাওন। ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় তার (ওসি ডিবি) তত্বাবধানে এসআই মোঃ আলাউদ্দিন, এএসআই প্রদীপ চন্দ্র দাস ও এএসআই গোলাম রসুলসহ অফিসার ফোর্স ২২ ডিসেম্বর সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাগডহর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেফতার করা হয়।
তাহসিন আহম্মেদ শাওন ভালুকার পাবলিক হল রোড (বাসষ্ট্যান্ড) শিমুলতলা রহুল আমিন খানের ছেলে বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অন্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ডিবি ওসি জানান।

