রুমি ভৌমিকঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৩ ডিসেম্বর/২০২০। অভিযানে কোতোয়ালী থানাধীন নতুন বাজার থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা মৃত-কেরামত আলী, মাতা মৃত-খোদেজা বেগম, সাং-সানকিপাড়া প্রভাতী সেনা বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ২। মোছাঃ স্মৃতি (৪৮), স্বামী মৃত-মামুন, পিতা মৃত-তাজন মন্ডল, মাতা-বুলবুলি বেগম, সাং-হরিশংকরপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুস্টিয়া এ/পি সাং-ধোপাখলা মোড় (হিন্দুগলি) বাসা নং-৪৩ (চান বাবুর্চি বাসা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বযকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

