সুমন ভৌমিকঃ গতকাল সন্ধ্যায় শিববাড়িস্থ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের সার্বিক কল্যান কামনায় এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম এর সুস্থতা কামনায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু ও সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু।
উক্ত দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ আওয়ামী লীগের অভিভাবক, মাটি ও মানুষের নেতা, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।
দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান বলেন, মাহে রমজান ত্যাগ ও ফজিলতের মাস। আমরা এ মাসে বেশি বেশি ইবাদত করবো। দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করবো।
দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আশরাফ হোসাইন, সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান ফারুক, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহজাহান পারভেজ, আব্দুর রহমান আল হোসাইন তাজ, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা সালেমা সিদ্দীকি জেসমীন, জেলা যুবলীগের আহবায়ক আজাহারুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব সহ প্রমুখ।

