চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এর নির্দেশে ক্রমে গত ২৭/০৫/১৯ তারিখ এসআই নাজিম উদ্দিন সংগীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস হতে দলিল লেখকদের নিকট চাঁদা দাবীকালে চাঁদাবাজ মোঃ মাকতুম হোসাইন (২৭), মোঃ মহিউল আউয়াল রানা (২৬), মোঃ রাকিবুল আলম (২৫) কে আটক করে।
জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮/০৫/১৯ তারিখ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন সানকিপাড়া হতে ৫০০ টি নেশাজাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী চিহিৃত মাদক ব্যবসায়ী মোঃ রবিন মিয়া (২৮) ও মোঃ রাসেল মিয়া(৩২) কে আটক করে।
অপর এক অভিযানে এস.আই মোঃ হাবিবুর রহমান গত ২৭/০৫/১৯ তারিখে ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে ফুলবাড়ীয়া থানাধীন বিদ্যানন্দ পুলের বাজার হতে ৬০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ বাচ্চু মিয়া (৩০), মোঃ রনি মিয়া (২০),কে আক করতে সক্ষম হয়।
পৃথক অভিযানের অংশ হিসেবে এস.আই মোঃ আলাউদ্দিন বাদল গত ২৭/০৫/১৯ তারিখে কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিগারকান্দা বাইপাস হতে উক্ত তারিখ ১৮.০৫ ঘটিকার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম(৪৮) এবং এস.আই মোঃ আব্দুল লতিফ, এস.আই মোঃ ফারুক হোসাইন ইং ২৭/০৫/১৯ তারিখ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ভালুকা থানাধীন হবিরবাড়ী কাশর বাজার হতে ১০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ বাদশা(৩৫) এবং গত ২৮/০৫/১৯ তারিখ কোতোয়ালী থানাথ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ইং ২৮/০৫/১৯ তারিখ কোতোয়ালী থানাধীন মাসকান্দা ৩০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু(২৯), মোঃ মাসুম(২৮), মোঃ আরিফ (২৬), মোঃ শাহ আলম (২৮) দের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা ডিবি অফিস সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

