বাবু চৌধুরীঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ২ (দুই) দিনব্যাপী বর্ধিত সভা শেষে কেন্দ্রে সিটি কর্পোরেশন নির্বাচনের দলীয় প্রার্থীতার নামের তালিকা প্রেরণ করেছে।
গতকাল ১ এপ্রিল ময়মনসিংহ নগরীর প্রানকেন্দ্র হোটেল আমির ইন্টারন্যাশনালে এক বর্ধিত সভার আয়োজন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
বর্ধিত সভার প্রথম দিনে মেয়র পদে প্রত্যাশী দলীয় প্রার্থী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র ইকরামুল হক টিটু উপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে তিনি অনুপস্থিত ছিলেন।
এছাড়া দলীয় মনোনয়েন প্রত্যাশীরা বর্ধিত সভাকক্ষে উপস্থিত থেকে তৃণমূল কাউন্সিলরদের কন্ঠভোটে নিজেদের সমর্থনের সক্ষমতার জানান দেয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়োন প্রত্যাশীদের নামের তালিকা পাঠায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।
সূত্র জানায়, বর্ধিত সভায় মোট ৬ (ছয়) জন দলীয় মেয়র পদ প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়োন প্রত্যাশীদের নামের তালিকার মধ্যে প্রথমেই আসে মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম। তিনি ১৯৭৫ পরবর্তী ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগ এর রাজনীতিতে পরিক্ষীত ও ত্যাগী। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত তার নামের প্রস্তাবক।
এর পরেই রয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তিনি সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহের আওয়ামী লীগের রাজনীতির ধারক ও বাহক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের সন্তান এবং মহানগরের সাধারণ সম্পাদক। বর্ধিত সভায় তৃণমূলের কন্ঠভোটে তিনি ১ম হলেও রাজনীতিতে বিচক্ষনতার পরিচয় দিয়ে এহতেশামূল আলমের নাম প্রথমে লিপিবদ্ধ করেন।

এরপর ধারাবাহিকভাবে তালিকাতে প্রার্থীর নাম যথাক্রমে, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ইকরামুল হক টিটু (সাবেক পৌর মেয়র), জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাদেক খান মিল্কী টজু (সাবেক শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সদস্য এ.কে.এম. সাজ্জাদ হোসেন শাহীন (সাবেক ভিপি ‘আমোকসু’), ময়মনসিংহের ২ (দুই) বারের সাবেক পৌর মেয়র মাহমুদ আল-নূর তারেক এর পুত্র মহানগর আওয়ামী লীগ সদস্য ফারামার্জ আল-নূর রাজীব প্রমুখ।

