চীফ রিপোর্টারঃ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সভা অুষ্ঠিত হয়।
আজ ৭ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ নগরীর প্রানকেন্দ্র টাউন হল মোড়স্থ মুসলিম ইনস্টিটিউটে এক সভা অনুষ্ঠিত অনুষ্টিত হয়।

সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোঃ সিরাজুল ইসলাম সভাপতি (বাতৃসাকসো) কেন্দ্রীয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক আলোকিত সকাল ‘ এর সিনিয়র সাংবাদিক বদরুল আমিন ।
উক্ত সভাটির সভাপতিত্ব করেন বাতৃসাকসো’র কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষায়ক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ।
এ সময় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মীর মোঃ সিরাজুল ইসলাম সভাপতি এবং বদরুল আমিন সিনিয়র সাংবাদিক (দৈনিক আলোকিত সকাল)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য করেন মোঃ রাশেদুল ইসলাম, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি (বাতৃসাকসো) সহ স্থানীয় জেলা ও দূর্জয বাংলার শিবলী সাদিক, ৭৫ বাংলাদেশের মাইনদ্দীন উজ্জল প্রমূখ।
অনুষ্ঠিত সভায়, ময়মনসিংহ বিভাগীয় ও মহানগর কমিটি গঠন করার লক্ষ্যে পাচ (৫) সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সঞ্চলনায় করেন মোঃ শামীম হোসাইন ।

