একাত্তর বাংলাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করেছে। এ সময় পুলিশ জুয়ার সামগ্রী উদ্ধার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে গফরগাঁও থানার এসআই খাইরুল ও এসআই নূর শাহীনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শিবগঞ্জ বাজারে শাহজাহানের দোকান থেকে ৩ জুয়ারীকে আটক করেন।
আটককৃতরা হলো রাওনা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন (৬০), শিবগঞ্জ বাজারে ব্যবসায়ী শাহজাহান (৫০) ও সাইদুল (৫৫)। পরে জুয়াড়ীদের নামে গফরগাঁও থানায় পৃথক মামলা হয়েছে। গতকাল বুধবার বিকালে তাদেরকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে থানা পুলিশ জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চলছে।

