একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (২৮)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, একইদিন এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন ইসলামবাগ পাটগুদাম ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলাম (৩৫), সুহানা বেগম (৩৫) ও লিমন (১৯)-কে গ্রেফতার করে।
অন্যদিকে, একইদিন এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্স গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গৌরীপুর থানাধীন কলতাপাড়া বাজার থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে রাঙ্গা (৪৬)-কে গ্রেফতার করে।
এছাড়া ২২ ফেব্রুয়ারি মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন বরুকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বদিউজ্জামান বালান (৩৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

