ময়মনসিংহে সাবেক স্বামীর সহায়তায় বর্তমান স্বামী আশিককে হত্যা

Date:

এস এম আকাশঃ সাবেক স্বামীর সহায়তায় বর্তমান স্বামী আশিক ইমরানকে হত্যার ঘটনায় সাবেক স্বামী ও স্ত্রীকে বুধবার গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ।
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার আঃ রউফের মেয়ে জাকিয়া সুলতানা তার বর্তমান স্বামীকে পাওয়া যাচ্ছে না বলে থানায় জিডি করতে আসে। তখন সন্দেহজনক কথাবার্তার কারণে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই কেওয়াটখালী রেললাইন এলাকা  থেকে আশিক ইমরানের মৃতদেহ উদ্ধার করা হয়।
জাকিয়া সুলতানা পার্শ্ববর্তী বলাশপুরের ফয়জুল মিয়ার ছেলে রাজিকুল ইসলাম রুবেলের সাথে প্রেম করে বিয়ে করে। পরবর্তীতে পরকীয়া প্রেমে জড়িয়ে একই এলাকার আশিক ইমরানকে বিয়ে করে। আশিকের ঘরে থাকা অবস্থায় আবার প্রথম স্বামী রাজিকুল ইসলাম রুবেলের সাথে পরকীয়ায় জড়িয়ে দুজনে পরামর্শ করে আবারো একত্রে ঘর বাধার সিদ্ধান্ত নেয়। কিন্তু বর্তমান স্বামী আশিক ইমরান বেচে থাকলে তাদের একত্রে ঘর বাধা হবে না। তাই দুজনে মিলে আশিক ইমরানকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে, ১৫ ফেব্রুয়ারী রাতে জাকিয়া সুলতানা তার স্বামী আশিক ইমরানকে কেওয়াটখালী এলাকায় রেললাইনের পাশে ডেকে নিয়ে আসে। সেখানে উৎপেতে চাকু নিয়ে বসে থাকা সাবেক স্বামী রাজিকুল ইসলাম রুবেল উপুর্যপুরী ছুরিকাঘাত ও জবাই করে আশিক ইমরানকে হত্যা করে  পালিয়ে যায়। এ ঘটনায় আশিক ইমরানের পিতা আলাল উদ্দিন বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ৬১(২)২১ দায়ের করে। পরবর্তীতে তার পূর্বের স্বামী রাজিকুল ইসলাম রুবেলকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই এ হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে আরো কেউ জড়িত কিনা তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান