একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বাতিরকল মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ময়মনসিংহ সদরের চরনিলক্ষীয়া বেপারী পাড়া’র মৃত-ইব্রাহিম ফকির এর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৪০)। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

