সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Date:

মতিন রহমান॥ নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
সোমবার দুপুরে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ে বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা যৌথভাবে ঘন্টাব্যাপী এই সমাবেশের আয়োজন করে। এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সেই দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সরওয়ার জামান রতন,মাসুদ উল হাসান,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন রহমান,সাংবাদিক এম এ ছালাম মাহমুদ,উৎপল মহন্ত,এ.কেএম নুর আলম নয়ন,লিয়াকত হোসেন বাবুল,আলমাছ আলী,মোহাম্মদ আসাদ ও ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান