রুমি ভৌমিকঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ৫ মাদক ব্যবসায়ীকে।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহের ডিবির ওসির নির্দেশে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন মন্ডলসেন এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩৫), মোঃ সবুজ (২০), মোঃ জহিরুল ইসলাম (২১) এবং মোঃ আফজাল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইল মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে নান্দাইল বাজার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মনোয়ার হোসেন মঞ্জু (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

