এস এম আকাশঃ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সকাল ১০ টায় ধোবাউড়া উপজেলার মেকিয়ারকান্দা নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। শহিদুল কায়সার রনি এবং জাহিদ হাসান রাসেল নামের ২জন মৃত্যুবরণ করেছে বলে জানা যায়। উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পূর্বে মোটরসাইকেলের ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রাকচাপায় রাসেল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং রনিকে হালুয়াঘাট সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

