সুমন ভৌমিকঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দের নেতৃর্ত্বে বিভিন্ন অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছে। ডিবি ওসি গত ফেব্রুয়ারী মাসে বিপুল পরিমান হেরোইন, ইয়াবা, ফেন্সিডল, বিয়ার ও অস্ত্র উদ্ধার করে। সম্প্রতি মাদক বিরোধী অভিযান তথা মাদক দমনে প্রতিটি ক্ষেত্রে ডিবি পুলিশের ভূমিকা গ্রহণযোগ্য।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানা, ফেরারী আসামী গ্রেফতারসহ অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি শাহ কামাল আকন্দকে আবারও শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (ওসি) হিসাবে পুরুস্কৃৃত করা হয়েছে।
সুত্র জানায়, ময়মনসিংহবাসীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের নিশ্চিত করতে ময়মনসিংহ ডিবি পুলিশ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রতিদিন নিয়মিত টহলের পাশাপাশি ডিবি পুলিশ তাদের অভিযানে ধরাও পড়ছে মাদকসহ বিভিন্ন অপরাধীরা। ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে লালু নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয় এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার পরেও থেমে থাকেনি অভিযান। ডিবির ওসি শাহ কামাল আকন্দ মাদক উদ্ধার, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভুমিকা রেখে চলেছেন। এ ছাড়াও একের পর এক পুরুস্কার গ্রহন করে জেলাব্যাপী সফলতার অগ্রভাগে অবস্থান করছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ।
গত ১৮ মার্চ সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে সনদপত্রসহ নগদ পুরুস্কার তুলে দেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। জেলা পুলিশ লাইন্স অফিসে পুলিশের মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সদর সার্কেল এএসপি আল আমিন সহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসি, ফাড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

