সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদরে রাঘবপুর বিসমিল্লাহ হ্যাচারীর সাথে ইয়ামিন এগ্রো ফার্মের মুরগীর লিটারের দূর্গন্ধে অতিষ্ট হয়ে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ব্যাপারে স্থানীয় রাঘবপুর এলাকার মৃত মারফত আলীর ছেলে মোঃ শেখ সাদী স্বাধীন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এবং সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোক্ত ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পাশ্ববর্তী লক্ষীপুর এলাকার প্রভাবশালী মোঃ সাইদুল ইসলাম রাঘবপুর গাংপাড়া এলাকায় বিসমিল্লাহ হ্যাচারীর সাথে ইয়ামিন এগ্রো ফার্মের মুরগীর লিটারের ময়লা আবর্জনার দুর্গন্ধে আশে পাশে বসবাসরত লোকজনদের বসবাস করা ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। যদিও জনবসতিপূর্ন এলাকায় এধরনের ফার্ম করার কোন বৈধতা নেই।
এ ব্যাপারে স্থানীয়রা মোঃ সাইদুল ইসলামের দাম্ভিকতার কাছে অসহায়। ফার্মের দুষিত বর্জ্য অপসারণের বিষয়ে গত ১৩মার্চ সাইদুল ইসলামকে মোঃ শেখ সাদী স্বাধীন কথা বলতে গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন বলে হুমকি দেন। একদিন হাজত বাসের পর মোঃ শেখ সাদী স্বাধীনকে ছেড়ে দেয়া হয়।
জনসার্থে প্রতিবাদকারী মোঃ শেখ সাদী স্বাধীনকে লাঞ্চিতের ঘটনায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা সাইদুল ইসলামের বিচারসহ পরিবেশ দূষণকারী মুরগির ফার্মের দ্রুত অপসারণ দাবী করছে।

