ময়মনসিংহে ৩ জুন “ওয়াক ফর লাইফ” প্রকল্পের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব ক্লাবফুট দিবস

Date:

স্টাফ রিপোর্টারঃ মুগুর পা বা ক্লাবফুট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারাদেশের মতো ময়মনসিংহে ৩ জুন ২০২১ ইং দি গ্লেনকো ফাউন্ডশেন পরিচালিত “ওয়াক ফর লাইফ” প্রকল্পের উদ্যোগে ও ময়মনসিংহ মেডিকা ডায়াগনষ্টিক সেন্টার এর সহযোগিতায় পালিত হয়েছে “বিশ্ব ক্লাবফুট দিবস”। এ উপলক্ষে প্রকল্পের আওতায় চিকিৎসাধীন হত দরিদ্র ক্লাবফুট শিশু ও তাদের অভিবাবকদের নিয়ে দাতা সংস্থা সিবিএম, মিরাকেলফিট, অ্যাকশন অন পোভার্টি (এ.ও.পি.), এবং এ.এন.সি.পি এর আর্থিক সহায়তায় ময়মনসিংহ মেডিকা ডায়াগনষ্টিক সেন্টার এ খাদ্য সহায়তা ও বিভিন্ন সুরক্ষা প্রচারনা সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্বল্প পরিষরে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ক্লাবফুট দিবসের এই বিশেষ আলোচনা সভয় উপস্থিত ছিলেন ক্লাবফুট (মুগুর পা) আক্রান্ত চিকিৎসাধীন শিশু ও তাদের অভিভাবক, সম্মানীত চিকিৎসকগন, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিনিধিগন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিগন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সম্মানিত কনসালটেন্টগন এবং ওয়াক ফর লাইফ ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোঃ ইমরান আহমেদ।

ক্লাবফুট একটি জন্মগত শারীরিক সমস্যা যেখানে শিশুর পায়ের পাতা ভিতরের দিকে বাঁকানো থাকে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০০০ হাজার শিশু এই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম গ্রহণ করে। সঠিক সময়ে এটার চিকিৎসা না করালে শিশু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। পনসেটি মেথড এর মাধ্যমে এর সহজ ও সঠিক চিকিৎসা হয়ে থাকে। প্রফেসর ডাঃ পনসেটি যিনি পনসেটি মেথড এর উদ্ভাবক তার জন্মদিন উপলক্ষ্যে এই দিনটিকে “বিশ্ব ক্লাবফুট দিবস” হিসাবে প্রতি বছর দিবসটি পালন করা হয়।

দি গ্লেনকো ফাউন্ডশেন কর্তৃক পরিচালিত ওয়াক ফর লাইফ প্রকল্পটি ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যশোর থেকে পরীক্ষা মূলক ভাবে কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে সাফল্য লাভ করলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় সারা দেশে এর কার্যক্রম প্রসারিত হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে প্রায় ২৯০০০ ক্লাবফুট শিশুকে চিকিৎসার আওতাভুক্ত করেছে।

ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত তিন বছরের কম বয়সি ২৮০০ জন শিশুকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি শিশুই এখন স্বাভবিকভাবে হাটা চলা করতে পারে।

ময়মনসিংহ মেডিকা ডায়াগনষ্টিক সেন্টার দি গ্লেনকো ফাউন্ডশেন “ওয়াক ফর লাইফ”প্রকল্প এর মাধ্যমে ক্লাবফুট বা পায়ের পাতার বাঁকা শিশুদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে সপ্তাহের প্রতি সোম ও বুধবার এ সংক্রান্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্লাবফুট এর চিকিৎসা ব্যবস্থাপনাটি একটি দীর্ঘ মেয়াদী পদ্ধতি যেখানে সংশোধনের পর ও শিশুকে ৫বছর বয়স পর্যন্ত বিশেষ জুতা বা ব্রেস পরিধান করে রাখতে হয়। দীর্ঘ মেয়াদী এই চিকিৎসায় শিশুদেরকে নিয়মিত রাখতে সংস্থাটি বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে।

বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে অনেক শিশুর পরিবারের আর্থিক অভাব অনাটন দেখা দিয়েছে যার ফলে এই সব শিশুদের পরিবার নিয়ম মেনে ক্লাবফুট চিকিৎসা করাতে আসছেনা। এই লক্ষ্যে ইতিপূর্বেও দি গ্লেনকো ফাউন্ডশেন”ওয়াক ফর লাইফ” প্রকল্প এর উদ্যোগে হত দরিদ্র শিশুদের পরিবারকে খাদ্য সহায়তা বিতরন ও বিনামূল্যে চিকিৎসা দিয়েছে।

ক্লাবফুট বা“মুগুরপা” নিয়ে জন্মানো কোন শিশুকে যেন সুচিকিৎসার অভাবে প্রতিবন্ধী জীবনের শিকার না হতে হয় এবং বাংলাদেশে ক্লাবফুট নিয়ে জন্মানো সকল শিশুদের যথাযথ সুযোগ-সুবিধা ও তথ্যদানের মাধ্যমে শিশুর তিন বছর বয়স পেরোনোর আগেই চিকিৎসা নিশ্চিত করাই ওয়াক ফর লাইফ প্রকল্পটির মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান