একাত্তর বাংলা রিপোর্টঃ “স্থায়ী শান্তির পথ-শান্তি ও নিরাপত্তার জন্য তারুণ্যের শক্তি ব্যবহার”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২১ উপলক্ষে ২৯ মে শনিবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালীটি নগরীর রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে বের হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন বিশ্বে বিশ্ব শান্তিরক্ষী প্রতিষ্ঠায় বাংলাদেশ ও বাঙালীর অবদান স্বর্নাক্ষরে লিখিত থাকবে, বিশ্বে শান্তিরক্ষায় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনী ৪০টি দেশে ৫৪টি মিশনে ১লাখ ৭২হাজার শান্তিরক্ষী বাহিনী কাজ করেছে। ১৬৩জন জীবন উৎসর্গ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বক্তব্যে বলেন জাতিসংঘ বাংলাদেশ পুলিশের কাজে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষা কার্যক্রমে সফল ও সুনামের সহিত কাজ করছে তার কারন হল তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সকল ধর্ম-বর্ণ ও নারী-পুরুষের প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল থেকে কাজ করা। যা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে।

আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ বলেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন সময়ে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে যা অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে নিজেদের নাম অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর তাগিদ দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি), ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ৭৭ পদাতিক বিগ্রেড স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোহাম্মদ আক্কাস উদ্দিন ভূঁইয়া।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), ময়মনসিংহ রেঞ্জ অফিস এর পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ রেঞ্জ অফিস (ক্রাইমম্যানেজমেন্ট) এর পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত পিসকিপার্স সদস্যগণ উপস্থিত ছিলেন।

