ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) কর্তৃক জনগণের উপর অতিরিক্ত হোল্ডিং টেক্স বৃদ্ধি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহিত উর রহমান শান্ত’র খোলা চিঠি
মাননীয় মেয়র,
আপনার চেয়ার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর অন্তর্গত সকল মানুষের আস্থার চেয়ার , সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের মনোনীত চেয়ার । এই চেয়ার বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করে।
পৌরসভা থেকে সিটি কর্পোরেশন উন্নীত হওয়ায় এর ব্যয় ভার কিছুটা বাড়বে সঙ্গত ভাবেই। কিন্তু ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার সিটি করপোরেশনকে ১৫৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে আপনাদের চলার রাস্তা কে অনেক প্রসস্থ করে দিয়েছেন ।
এই মহামারীতে সব আয়ের মানুষের জীবন বিপন্ন ,মানুষ বাঁচার তাগিদে ব্যস্ত ঠিক সেইসময় আপনারা যদি বর্তমান হারে কর বৃদ্ধি করেন সেটা বহন করা অসহনীয, আর সদ্য সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, ইউনিয়ন পর্যায়ের অঞ্চলগুলির কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা মানুষের পক্ষে পরিশোধ করা অসম্ভব। এতে জনমানুষ এর আস্থার জায়গা আওয়ামী লীগ সরকারের প্রতি সিটি কর্পোরেশনের অন্তর্গত অধিবাসীদের বিক্ষোভ জন্মানোটা স্বাভাবিক । আপনার কাছে অনুরোধ থাকবে করের পরিমাণ সহনীয় রাখুন , দল এবং নেত্রীর ভাবমূর্তি সমুন্নত রাখুন আর এতে সকল শ্রেণীর মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।
আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি

