একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ১০ জুন রাত ৮টা ২০ মিনিটে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন আমানিয়া রেস্টুরেন্ট এর সামনে হইতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কালাম শেখ (৩০), রমজান মিয়া (২২) ও লাল চান (১৯)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

