একাত্তর বাংলা রিপোর্টঃ মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রুপময় গোষামী ওরফে ঝুটন ঘোষাইকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ১০ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে এএসআই মোঃ ইসমাইল হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন নিমুরিয়া’র জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে চিন্ময় গোষামী’র পুত্র মাদক ব্যবসায়ী রুপময় গোষামী ওরফে ঝুটন ঘোষাই (৪২)-কে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় মুক্তাগাছা থানাকে মাদকমুক্ত করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। আমার থানার প্রতিটি অফিসারকে বিফ্রিং দিয়ে বলে দিয়েছি মাদকের সাথে কোন আপোস নাই। থানার অফিসারগণ কাজ করে যাচ্ছে মুক্তাগাছা থানাকে মাদকমুক্ত করতে।
ওসি মোহাম্মদ দুলাল আকন্দ আরো জানান, রুপময় গোষামী ওরফে ঝুটন ঘোষাই একজন পেশাদার আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানার মাদক মামলা নং-৩৮(১০)১৫ এবং মুক্তাগাছা থানার মাদক মামলা নং-১২(১২)১১ এর এজাহার নামীয় আসামী। মামলা ২টি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

