ভোরের কন্ঠ রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, ৪ অক্টোবর শুক্রবার রাত ৯ টা ৫০ মিনিটে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন সিকে ঘোষ রোড ও নতুন বাজার থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হামিদ আল মামুন (৩৬), মোঃ মারুফ আহম্মেদ (৪০), মোঃ অর্নব চৌধুরী (২২), আফজাল কবির ওরফে অনিক (৩১), মোঃ রফিকুল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

