বাদী হয়ে বিচার দিলাম
বিচারকের কাছে
ভুক্তভোগী আমি শুধু
তার কিবা যায় আসে।
দফায় দফায় বিচার সভায়
করি আমি নালিশ।
বিচারক যে মহা ব্যস্ত
করবেনা মোর সালিশ।
বিবাদী মোর বিচারকের
অতি কাছের লোক
তাইতো আমার আর্তনাদ
দেখেনা আলোর মুখ।
এই সমাজের কত মনিব
মোড়ল গিরি করে
জুলুম নামের সেবা দিয়ে
অসহায়দের ধরে।
শত শত শিষ্য থাকে
বাড়াতে তাদের শক্তি
নির্যাতন হতে বাঁচতে মানুষ
করে তাদের ভক্তি।
যুগে যুগে মজলুম রা
জুলুম যাবে সয়ে
কোন একদিন ঝরতে পারে
বজ্রবৃষ্টি হয়ে।
বদের হাসি হাসে যারা
মজলুমদের তাড়িয়ে
এরশাদ শিকদারের মতো তারাও
যাবে একদিন হারিয়ে।

