ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার-ইনচার্জ,মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে ক্রমে এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ আব্দুল মজিদ, এএসআই(নিঃ) বাবুল হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় ১৩ ফেব্রুয়ারী মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন মাসকান্দা গনশার মোড় এলাকা হইতে ১৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সজল মিয়া (২৪), পিতা মৃত-তারা মিয়া, মাতা-হুছনে আরা, সাং-চরপাড়া পাঁচ তারা হোটেলের পিছনে, মোঃ তুহিন মিয়া (২৭), পিতা-মোঃ তোতা মিয়া, মাতা-শিউলি বেগম, সাং-আকুয়া ওয়ারলেস, মোঃ আক্তাররুজ্জামান (২৪), পিতা-মোঃ জুনাব আলী খানা, মাতা- নাজমা বেগম, সাং-গোহাইলকান্দি মীর বাড়ী মাঠপার মসজিদের সামনে, মোঃ ফজলে রাব্বি (২৫), পিতা মৃত-চান মিয়া সেন্টু, মাতা-ফজিলা বেগম, সাং-চরপাড়াকপিক্ষেত ও মোঃ হৃদয় আল হাসান (২২), পিতা-মৃত খোকন মিয়া, মাতা-ইয়াসমিন বেগম,সাং-চামড়া গুদাম, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

