একাত্তর বাংলাঃ প্রথম ওয়ানডেতে নিজেদের ইনিংসের প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ম্যাকলিন পার্কের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একাই দলকে টেনে নিয়ে যান মোহাম্মদ মিঠুন। তার করা ৬২ রানে ভর করেই বাংলাদেশ পৌঁছায় ২৩২ রান পর্যন্ত। স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩৩ রানের।
লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধীরে সুস্থে ব্যাট চালায় নিউজিল্যান্ড। প্রথম দিকে রানের চাকা কিছুটা ধীর থাকলেও ক্রমেই তা সচল হয়ে উঠছে। দুই ওপেনার মারটিন গাপটিল ও হেনরি নিকোলস মিলে গড়েন ১০০ রানের জুটি। তবে ব্যক্তিগত ৫৩ রানে ফিরে যান হেনরি নিকোলস। ২৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০৪।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করতে নেমেই কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪২ রান তুলতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর মিঠুন, মাহমুদউল্লাহ-সাব্বির-মিরাজ-সাইফউদ্দিন-মাশরাফির সঙ্গে ছোট ছোট বেশ কিছু জুটি গড়ে দলের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় জুটিটি আসে সাইফউদ্দিনের সঙ্গে। অষ্টম উইকেটে দুইজন মিলে গড়েন ৮৪ রানের রেকর্ড জুটি। এর আগে অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা জুটি ছিল খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের।

