একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, ১১ অক্টোবর রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্স তারাকান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে তারাকান্দা থানাধীন ভুগলী থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফজলুল হক এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ মোকছেদুল (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

