বকশীগঞ্জে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টা-আটক-২

Date:

নিজেস্ব প্রতিনিধি।। জামালপুর বকশীগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণের চেষ্টাকারী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকপাড়া এলাকার আব্দুল আলীর বখাটে ছেলে রুহুল আমিন (২০) ও আশরাফ আলীর ছেলে সরোয়ার জাহান (৩০)।

জানা যায়,নির্যাতিত শিশুটির বাবা বাড়িতে ছিলেন না এবং মা বাড়ির বাইরে সংসারের কাজ করছিলেন। এই সুযোগে নির্যাতিত ওই শিশুর বাড়িতে আসে প্রতিবেশী সম্পর্কে  চাচা বখাটে রুহুল আমিন। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে পরে ঘরে গিয়ে ধর্ষক রুহুল আমিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুর মা। প্রতিবেশীদের সহায়তায় লম্পট রুহুল আমিনকে আটক করা হয়। খবর পেয়ে রুহুল আমিনকে ওই বাড়ি থেকে জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করে সরোয়ার জাহান ও আব্দুল হালিম। পরে খবর পেয়ে সন্ধায় ডাকপাড়া এলাকা থেকে রুহুল আমিন ও তার সহযোগী সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তবে আরেক সহযোগী আব্দুল হালিম পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নামীয় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কতব্যরত চিকিৎসক জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় জড়িত ধর্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী রুহুল আমিন  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান