নেত্রকোনা ডিবিতে ওসি হিসাবে যোগদান করলেন নিষ্ঠাবান-নীতিবান পুলিশ ইন্সপেক্টর শাকের আহমেদ

Date:

সুুমন ভৌমিকঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ওসি তদন্ত হিসাবে দীর্ঘদিন সফল ভাবে দায়িত্ব পালন করে ময়মনসিংহে ব্যাপক আলোচনায় ছিলেন। তিনি কোতোয়ালী মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযানে সফলতা এবং বিভিন্ন মামলা তদন্তে ব্যাপক সাফল্য অর্জন করেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি দায়িত্বশীল ও জনপ্রিয় পুলিশ অফিসার “শাকের ভাই”।

পুলিশ ইন্সপেক্টর শাকের আহমেদ হাসি-খুশি, কর্তব্য নিষ্ঠা এবং সরল প্রকৃতির একজন মানুষ। সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এই জনবান্ধব পুলিশ অফিসার। উর্ধতন কতৃপক্ষের নির্দেশ পালন ও সাফল্য অর্জনই ছিল তার কাজ। মানুষের কাছে উৎকোচবাজী, সামারি বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিপরীতে ছিল তার অবস্থান।

পুলিশ ইন্সপেক্টর শাকের আহমেদ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে নিষ্ঠাবান-নীতিবান পুলিশ অফিসার হিসেবে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তিনি ঈশ্বরগঞ্জ থানায় ওসি তদন্ত হিসাবে যোগাদান করেন। সেখানেও তিনি দায়িত্বশীল ইন্সপেক্টর হিসাবে জনপ্রিয় হয়ে উঠেন। ছাত্রজীবনেই তিনি ছিলেন দেশসেরা ক্রীড়াবিধ। ফুটবলার হিসেবে তিনি বাংলাদেশে অনেক ক্লাবে খেলেছেন এবং অর্জন করেছেন খ্যাতি।

আইজিপি পদকধারী পুলিশ ইন্সপেক্টর শাকের আহমেদ বহুবার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পান। কাজের সাফল্য অর্জনে তিনি ত্রমাগত সফল এবং জনগণের কাছে একজন জনবান্ধব পুলিশ অফিসার। আজ ১২ অক্টোবর সোমবার তিনি নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত পুলিশ ইন্সপেক্টর খন্দকার শাকের আহমেদকে নেত্রকোনা পুলিশ সুপার সঠিক জায়গায় মূল্যায়ন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান