একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হারুনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ১৬ জানুয়ারি এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্স নান্দাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নান্দাইল থানাধীন পশ্চিম রসুলপুর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মৃত সিদ্দিকুর রহমানের পুত্র হারুন অর রশিদ (৩৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

