ময়মনসিংহের ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ আবারও সেরা পুরস্কার পেলেন

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০ এই তিন মাসের মামলার রহস্য উদঘাটন এবং উদ্ধারে ডিবি ময়মনসিংহ ইউনিট বিশেষ ভূমিকা রাখার জন্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) সেরা পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দিলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর হাতে। এছাড়া ডিবি’র এসআই আলাউদ্দিন মাদক উদ্ধার ও অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্য সেরা পুরস্কার ও প্রশংসাপত্র পেলেন। আজ সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০ মাসিক কল্যাণ সভায় দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য ময়মনসিংহ জেলা পুলিশের ৫ কর্মকর্তা সেরা পুরস্কার ও প্রশংসাপত্র গ্রহণ করেন।

ময়মনসিংহ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০ মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, ডিবি’র ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ওসি ও ফাঁড়ি’র ইনচার্জগণ। এ সময় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, পুরস্কার এর জন্য নয়, দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি কঠোর ভাবে বলেন, দায়িত্বহীনতার জন্য তিরস্কার করা হবে।

এদিকে গত বছরে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ডিবি’র ওসি মোঃ শাহ কামাল আকন্দের নেতৃত্বে তার টিম জেলায় সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে বিদেশী অস্ত্র, গুলি ও বিপুল পরিমানে মাদক উদ্ধার করায় ডিবি পুলিশ সাধারণ জনগণের প্রশংসা পেয়েছে। ডিবি’র সাফলতায় ডিবি ওসি উর্ধতন কর্মকর্তাদের নজর কেড়েছেন। মাদক বিরোধী অভিযান তথা মাদক দমনের প্রতিটি ক্ষেত্রে ডিবি ওসি’র ভূমিকা ছিল গ্রহণযোগ্য। ময়মনসিংহবাসীর আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ইন্সপেক্টর শাহ কামাল সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন।

জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় বহুবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, জুয়ারি টাকাসহ গ্রেফতার ও চোরাই মালামালসহ চোরাই অটো উদ্ধার হয়। পাশাপাশি ময়মনসিংহে ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ নির্মূল্যে ডিবি’র ওসি শাহ কামাল এর ভূমিকা ছিল প্রশংসনীয়।

বহুবার পুরস্কার পাওয়ার প্রসঙ্গে ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ময়মনসিংহ জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। জনগণের সেবা ও সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, হত্যাকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারসহ সব অপরাধ নির্মুল্যে সফলতা পাচ্ছে ডিবি পুলিশ। ডিবি’র চৌকস টিম জেলার প্রতিটা এলাকায় নিজরদারীর আওতায় এনেছে। ফলে ডিবি পুলিশ অপরাধী ধরতে দ্রুত সফলতা পাচ্ছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি’র বিষয়ে ডিবি’র ওসি বলেন, ভালো কাজের পুরস্কার পেলে কাজের উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পায়। আর আমার পুরস্কার পাওয়ার পিছনে ডিবি’র টিমের অসাধারণ ভূমিকা ছিল। প্রতিটি কাজে ডিবি’র সকল টিম আমাকে ব্যাপক সহযোগিতা করেছে। তিনি অপরাধ নির্মুল্যে ময়মনসিংহবাসীর সহযোগিতা কামনা করেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান