সুমন ভৌমিকঃ করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থেকে পৃথিবীর মানুষ প্রতিরোধ যুদ্ধে নেমেছে। ময়মনসিংহে মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তারা নিজেদের পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসময় পার করছে। দেখা দিয়েছে খাদ্যের সঙ্কট।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দলীয় সভানেত্রীর নির্দেশনা হৃদয়ে ধারন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র নির্দেশে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়নে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়। তারই ধারাবাহিকতায় আজ পহেলা মে শুক্রবার নগরীর মিন্টু কলেজ থেকে ময়মনসিংহ সদরের ১৩টি ইউনিয়নে ২৭ শত পরিবার ও নগরের সাবেক ২১টি ওয়ার্ডে ১৩ শত পরিবারসহ মোট ৪ হাজার পরিবারকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র নিজ অর্থায়নে জননেত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) তুলে দিয়েছেন নেতাকর্মীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা ও লবণ।
মানবিক সুচিন্তা ও মানবিক সাহায্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর পরিবার দুর্যোগ ও ক্রান্তিকালে ময়মনসিংহ সদরবাসীর পাশে সবসময় দাঁড়িয়েছেন। আর তাদের পরিবারের জনগণের কাঙ্খিত নেতা মোহিত উর রহমান শান্ত পিছিয়ে থাকবে তা ছিল অসম্ভব! তিনি নিজ অর্থায়নে ৪ হাজার পরিবারকে জননেত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) নেতাকর্মীদের মাধ্যমে তুলে দিলেন। যার মানবিক প্রশংসা ময়মনসিংহবাসী গর্ব করে, তিনি হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
জননেত্রী শেখ হাসিনার উপহার বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সামাজিক দুরত্বের বলয় ভাঙ্গার পক্ষে আমি নই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার উপহার কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
জননেত্রী শেখ হাসিনার উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগট আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মোফাখখার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, মহানগর শ্রমিকলীগ যুগ্ম আহবায় গৌতম এষ, যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সব্যসাচী, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেল, পিন্টু সরকার, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রাসেল, সিরতা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ, ঘাগড়া চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু, বোররচর চেয়ারম্যান শওকত হোসেন বুদু প্রমুখ।

