সরিষাবাড়ী পৌর মেয়র ও কাউন্সিলরদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Date:

রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র ও কাউন্সিলরদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকনের বিরুদ্ধে  সকল কাউন্সিলরগণ অনাস্থা ঘোষনা করেন। এ বিষয়ে শুক্রবার (১ এপ্রিল) ১২টার সময় সরিষাবাড়ী স্পোর্ট’স এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়েছে। কাউন্সিলরদের অভিযোগের প্রতিবাদে বিকাল ৪টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র রুকন।

শুক্রবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে পৌর মেয়র রুকনের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের সচিব বরাবর প্রেরিত অনাস্থাপত্রের অনুলিপি পাঠ করেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর কালাচান পাল।

পৌরসভার মেয়র রুকনের বিরুদ্ধে করোনা ভাইরাসের ত্রাণ বিতরণে অনিয়ন-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যাবহার করে নামে-বেনামে বিল-ভাউচারে ব্যক্তি, সংগঠন, পরিচ্ছন্নতা, সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড নির্মাণের বরাদ্দকৃত অর্থসহ এডিপি ও অন্যান্য প্রকল্পের অর্থ আত্মসাৎ, পৌর কর্মকর্তা কর্মচারীদের ১৩-১৬ মাসের বেতন বকেয়া, কাউন্সিলরদের ১৩-১৪ মাসের সম্মানী বকেয়া রেখে মেয়র তার নিজের সম্মানী উত্তোলন করেছেন। মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে বিএনপি-জামাত ও তার নিকট আত্মীয়দের থেকে ১২-১৫ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন।

পৌর মেয়রের অপসারণের দাবী তুলে ধরে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র (১) মোহাম্মদ আলী, প্যানেল মেয়র (২) জহুরুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর চায়না আক্তার। এসময় পৌরসভার ৯জন ওয়ার্ড কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন।

কাউন্সিলরগন বলেন, পৌর মেয়র রুকনের বিরুদ্ধে অনাস্থাপত্রটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরসহ স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি, জামালপুর জেলার জেলা প্রশাসক, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুলিপি দেওয়া হেয়েছে।

অপরদিকে আনীত অভিযোগের প্রতিবাদে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামান রোকন ওই দিন বিকাল ৪টায় তার নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মেয়র রুকন বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, ভিক্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূক। পৌর মেয়র সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র দাবী করে বলেন, ২৫বছর পর সরিষাবাড়ী পৌরসভার অভূত উন্নয়ন আমিই করেছি। পৌরসভার অর্থ আত্মসাৎ করিনি বরং পৌরসভার স্বার্থে কাজ করতে গিয়ে আমার পিতার রেখে যাওয়া ৪ বিঘা জমি বিক্রি করেছি। নির্বাচিত হওয়ার ২ বছর পরেও একটি চক্র আমার বিরুদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ করে আমাকে ৩ মাস পৌর সভায় যেতে দেয়নি। ওই অভিযোগের তদন্তে কোন প্রমান বা কোন ভিক্তি ছিলনা। শেষ পর্যায়ে এসে ওই চক্রটি আবারও একই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে মামলা দিয়ে তাড়াতে হবেনা, বলে দিলেই আমি চলে যাবো, সরিষাবাড়ী আর কোনদিন আসবো না। আমি দলের নেতা বা আইনের কাছে না এক আল্লাহর কাছে এর বিচার জানাই। সংবাদ সম্মেলনে হাসি মুখে কথা শুরু করলেও এক পর্যায়ে কান্না বিজড়িত কন্ঠে এসব কথার মধ্য দিয়ে পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন বক্তব্য শেষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান