“মোবাইল কিনে প্রতারিত ব্যক্তি মূল্য ফেরত”

Date:

ঝিনাইদহ প্রতিনিধিঃ মোবাইল কিনে প্রতারিত ব্যক্তি মূল্য ফেরত সহ অতিরিক্ত ৬৫০০ টাকা পেলেন।

গত ১ জানুয়ারী সাইমুম জামান রাব্বি ঝিনাইদহ শহরের ভয়েস টেল এর দোকান থেকে ৫০০০ টাকা দিয়ে ঐড়ঃধিাব ব্রান্ডের ঠবহঁং জ৯ মডেল একটি মোবাইল ফোন ক্রয় করেন। কেনার সময় দোকানী তাকে আস্বস্থ করেন যে র‌্যামের ক্যাপাসিটি ২ জিবি যা প্যাকেটের গায়ে লেখা ছিল। দুইদিন পর ক্রেতা বুঝতে পারেন মোবাইলের র‌্যাম মাত্র ৪৫৪ মেগাবাইট।

তিনি দোকানিকে বিষয়টি জানান এবং মূল্য ফেরত চান অথবা একই কনফিগারেশনের অন্য একটি মোবইল চান। কিন্তু দোকানী একই কনফিগারেশনের অন্য একটি মোবইল দিতে অস্বীকৃতি জানান এবং দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।

প্রতারিত হয়ে ক্রেতা জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে ক্রয় রসিদসহ অভিযোগ দায়ের করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগটি নিষ্পত্তির জন্য ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলকে দায়িত্ব দেন।

অভিযোগটি নিষ্পত্তির জন্য ঝিনাইদহ কার্যালয়ে ৪ ও ১১ ফেব্রুয়ারী দুইদিন শুনানী হয়। শুনানীতে উপস্থিত হয়ে ভয়েস টেল এর স্বত্বাধীকারী আনিত আভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

শুনানীতে অভিযোগ প্রমানিত হওয়ায় এবং অভিযুক্ত তার দোষ স্বীকার করায় তাকে দোষী সাব্যস্থ করা হয়। শুনানী শেষে সহকারী পরিচালক বিক্রেতাকে ক্রেতার মোবাইলের মূল্য ফেরত দিতে নির্দেশ দেন।

পাশাপাশি প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের আপরাধে ভয়েস টেল প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা অরোপ করেন।

আইনের ৭৬ (৪) ধারা অনুসারে অরোপিত জরিমানার ২৫% অর্থাৎ ৬২৫০/-ও মোইলের ক্রয়মূল্য ৫০০০/- টাকা অভিযোগকারীর মাকে প্রদান করা হয়।

ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জাকির হোসেন ক্রয়মূল্য ও জরিমানার ২৫ শতাংশ মোট ১১২৫০/- টাকা ক্রেতার মায়ের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩