একাত্তর বাংলাঃ ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন কিনা তা আদালত এবং নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে বলেও জানান মন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘সরকার ইন্টাপোলের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে কি_না সেটা আদালত ও ইসি উপর নির্ভর করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার সব দলগুলোকে নিয়ে নির্বাচনে অংশ করতে চায়।’

