একাত্তর বাংলাঃ দিনাজপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকির নামে ওই যুবককে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (০১ মার্চ) সকালে বিরল উপজেলার বিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মোবাইল ফোনে জাকির হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে স্থানীয় কাঞ্চন ব্রিজের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনা জানার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।

