একাত্তর বাংলাঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনসমর্থনহীন হয়ে পড়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনে অংশগ্রহণ করেনি।
শুক্রবার (০১ মার্চ) সকালে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে শিশু অধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃত অর্থে বিএনপি একদমই জনসমর্থনহীন হয়ে পড়ছে। সে কারণেই ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিএনপির বড় বড় সব নেতা রাজনীতির মাঠের কাক আসলে।’
তিনি আরো বলেন, ‘যে নির্বাচন হয়েছে সেখানে ৩২ শতাংশ ভোট পড়েছে, মনে করি এটা অত্যন্ত ভালো। ৩ দিনের ছুটি পেয়েছে তাতে করে মানুষ বাড়ি চলে গেছে। এছাড়া যখন ভোটাররা ভোট দিতে যায় তখন ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে।’

