একাত্তর বাংলাঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছে সুরাইয়া আক্তার শিউলী।
তিনি লক্ষ্মীপুর জেলা মহিলালীগের সাধারন সম্পাদিকা ,রামগঞ্জ উপজেলা মহিলা মহিলালীগের সভানেত্রী এবং উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টারের সহধর্মীনি।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং কর্মকর্তা সাইদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে যাচাই-বাচাই কালে সুরাইয়ার আক্তার শিউলীর সাথে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করেন।
একই সময় উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন,আ‘লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মনির চৌধুরী,বিএনএফ দলীয় টেলিভিশন প্রতীকের প্রার্থী মোঃ সিরাজ উল্যাহ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু,আরেক যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল হাসান মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সহেল রানার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

