মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে মিথ্যা হত্যা মামলা থেকে বাঁচান!

Date:

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা ॥ মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সু-দৃষ্টি কামনা করছি। আপনি আমাকে বাচাঁন,আমার পরিবারকে বাঁচান। আমি কিংবা আমার পরিবারের কেউ অপরাধী নই। আমরা নির্দোষ। এমন আহাজারী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আবু রশিদের ছেলে শিক্ষিত বেকার যুবক সাদিকুল ইসলামের। তার দাবি তাকে ও তার পরিবারকে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। তাই মামলাটি পুনঃতদন্ত করে ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন তিনি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সেই সাথে সিআইডির দেয়া তদন্ত প্রতিবেদন মিথ্যা দাবি করে পুনরায় সুষ্ঠ তদন্তের দাবিও জানান। জানা যায়, ২০১৬ সালের ২১ অক্টোবর সকালে উপজেলার ধানুয়া কামালপুর এলাকায় একটি পুকুরে একই এলাকার সাইফুল ইসলার ওরফে বাচ্চা মিয়ার পালিত ছেলে আবু রায়হান (১৪) এর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আবু রায়হানের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আবু রায়হানের পালক পিতা সাইফুল ইসলার ওরফে বাচ্চা মিয়া বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী আঃ রশিদ,তার ২য় স্ত্রী নাহিদা বেগম ও প্রথম স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামসহ ৮ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে সাদিকুল ও তার পরিবার জড়িত নয় বলে দাবি তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন,২০১৬ সালের ২১ অক্টোবর সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকায় একটি পুকুর থেকে একই এলাকার সাইফুল ইসলার ওরফে বাচ্চা মিয়ার ছেলে আবু রায়হান (১৪) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সাইফুল ইসলার ওরফে বাচ্চা মিয়া বাদী হয়ে আমার পিতা আঃ রশিদ, আমার সৎ মা নাহিদা বেগম ও আমিসহ ৮ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় আমার সৎ বোন রিয়া খাতুনের সাথে সাইফুল ইসলাম ওরফে আবু রায়হানের প্রেমের সম্পর্ক ছিলো। যে কারনে আসামীরা আবু রায়হানকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাইতো। তবে রিয়া খাতুনের অন্যাত্র বিয়ে হয়ে যাওয়ায় আবু রায়হান তাকে ভূলে যায় এবং পড়ালেখায় মনোনীবেশ করে। একপর্যায়ে আবু রায়হান তার বন্ধু শাকিলের বাড়িতে যাতায়াতের সুবাধে শাকিলের চাচাতো বোন শ্যামলী আক্তার ময়নার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। চাচাতো বোনের সাথে প্রেমের ঘটনায় বন্ধু শাকিলের সাথে আবু রায়হানের দ্বন্ধ হয়। যা মামলার এজাহারে উল্লেখ আছে। কিন্তু আবু রায়হানের মৃত্যুর ঘটনায় শ্যামলী আক্তার ময়না কিংবা তার পরিবারের কাউকে আসামী না করে কথিত সাবেক প্রেমিকা আমার সৎ বোন রিয়া খাতুনের সূত্র ধরে প্রতিহিংসা পরায়ন হয়ে আমিসহ আমার পরিবারকে হত্যা মামলায় আসামী দিয়ে হয়রানী করা হচ্ছে। এবং সিআইডি সুষ্ঠভাবে তদন্ত না করেই আমাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সিআইডির কথিত তদন্ত প্রতিবেদনে আবু রায়হান হত্যাকেন্ডর প্রকৃত রহস্য উৎঘাটন হয়নি। তাই আবু রায়হান হত্যা মামলার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপরাধ মানুষকে অব্যহতি প্রদানের জন্য মামলাটি পুনঃতদন্তের দাবি জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি’র সুদৃষ্টি কামনা করছি। সাদিকুল আরো বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঠিকভাবে মামলাটি পুনরায় তদন্ত করে তদন্তে যদি আমি কিংবা আমার পরিবারের কেউ জড়িত থেকে থাকি তাহলে আদালত যে শাস্তি দিবে তা আমরা মাথা পেতে নেব। আর যদি এই ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা না থাকে তাহলে হয়রানী বন্ধ ও এই মামলা থেকে অব্যহতি চাই। নিরপরাধ হয়ে বাচঁতে চাই। মিথ্যা হত্যা মামলার আসামী হয়ে কথিত খুনির তকমা নিয়ে বাচঁতে চাইনা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাচাঁর সূযোগ দিন। সাদিকুল অভিযোগ করে বলেন,মামলার ভয়ে বড়ি ছেড়ে পালিয়ে আমরা পালিয়ে যাই। এই সুযোগে ২০১৬ সালের ১ নভেম্বর বাদী পক্ষ আঃ রশিদের বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করে নিয়ে যায়। বাড়ির ওয়ারড্রপে থাকা ৫০ হাজার টাকা,দুটি স্বর্ণের চেইন,তিনিট আংটি,তিনজোড়া দুল,২০ মন ধান,দুইশ কেজি চাল,একটি ল্যাবটপ,১ টি ডিএসএলআর ক্যামেরা,দুইটি মোবাইল,৩টি সিলিং ফ্যান,তিনটি খাট,একটি স্টীলের আলমারী,একটি কাঠের ও ১ টি স্টীলের সুকেচ,১টি কাঠের ওয়ারড্রপ,সোফাসেট,১২ টি কাঠের চেয়ার,১৪ টি প্লাষ্টিকের চেয়ার,১টি পড়ার টেবিল,১টি ড্রেসিং টেবিল,২ টি ডাইনিং টেবিল,১টি কাঠের আলনা,৩ টি বিদেশী কম্বল,৩টি যাজিম,২টি লেপ,২টি তোষক,১৬টি বালিশ ও হাস মুরগী লুট করে নিয়ে যায়। আমি মামলাটি পুনঃ তদন্তের জোড়ালো দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান