সরিষাবাড়ী থেকে বাদশা ভূঁইয়া:
জামালপুরের সরিষাবাড়ীতে ব্র্যাকের উদ্যোগে তিনজন প্রতিবন্ধীর মাঝে হেয়ার এইড ডিভাইস বিতরণ করা হয়েছে। ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ডিভাইস বিতরণ করা হয়।
ব্র্যাকের এসডিপি স্টার কর্মসূচির আওতায় ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে তিনজন প্রতিবন্ধীর মাঝে হেয়ার এইড ডিভাইস বিতরণ করেন। এসময় উপস্থিথ ছিলেন ব্র্যাক ময়মনসিংহ অঞ্চলের জেলা ব্যবস্থাপক লিটন ভৌমিক, সেক্টর স্পেশালিস্ট সারোয়ার কবীর, কর্মসূচি সংগঠক মোঃ নজরুল ইসলাম, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ বাদশা ভূঁইয়া।

